
জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম) অনুসারে, আজ আকাশ পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকতে পারে এবং তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে।

আজ সর্বোচ্চ তাপমাত্রা ২৯ থেকে ৩৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ থেকে ১৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে।

আজ বুধবার আমিরাত জুড়ে আকাশ পরিষ্কার থেকে আংশিক মেঘলা থাকবে। দেশের উত্তরাঞ্চলের কিছু এলাকায় রাতের বেলা এবং বৃহস্পতিবার সকালে আর্দ্র আবহাওয়া অব্যাহত থাকবে।

এনসিএম সব গাড়িচালককে সতর্ক থাকার এবং সেই অনুযায়ী গাড়ি চালানোর গতি সামঞ্জস্য করার পরামর্শ দিয়েছে। বিশেষ করে এসব কুয়াশাপ্রবণ অঞ্চলে।

ভেজা আবহাওয়ার কারণে রাস্তাঘাট পিচ্ছিল হতে পারে বলে গাড়িচালকদের রাস্তায় সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হয়েছে।

সৌদির আরবের বিভিন্ন অঞ্চলে বয়ে যাচ্ছে মাঝারি শৈত্যপ্রবাহ। গতকাল সোমবার থেকে শুরু হওয়া এই শৈত্যপ্রবাহের ফলে দেশটির উত্তর ও মধ্যাঞ্চলের বিভিন্ন জায়গার তাপমাত্রা হিমাঙ্কের নিচে নামার শঙ্কা তৈরি হয়েছে। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আগামী ২০ ফেব্রুয়ারি পর্যন্ত সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)। আজ সোমবার সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

অধিদপ্তর জানিয়েছে, সোমবার পর্যন্ত বেশিরভাগ অঞ্চলে বজ্রঝড়ের পূর্বাভাসের কারণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে মক্কা অঞ্চল। এই এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে, যার ফলে মুষলধারে বৃষ্টি, শিলাবৃষ্টি ও বালুঝড় হতে পারে।

সৌদি আরবের বেশ কয়েকটি অঞ্চলে আগামীকাল রোববার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে দেশটির জাতীয় আবহাওয়া কেন্দ্র (এনসিএম)।

সৌদি আরবের বেশ কয়েকটি শহরে মুষলধারে বৃষ্টি হয়েছে। আকস্মিক এ বৃষ্টিতে দেখা দিয়েছে বন্যা। বেশ কয়েকটি এলাকায় রেকর্ড বৃষ্টিপাত হওয়ায় স্থানীয় কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে। অঞ্চলভেদে সতর্কতার মাত্রা ভিন্ন। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু এজেন্সির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ঠান্ডায় সবচেয়ে বেশি কাবু হতে পারে সৌদির উত্তরাঞ্চল। যার মধ্যে রয়েছে তাবুক, আল জউফ, উত্তরাঞ্চলীয় সীমান্ত ও উত্তর মদিনা। আগামী ৩ জানুয়ারি পর্যন্ত এমন আবহাওয়া থাকতে পারে।

সৌদি আরবের বিভিন্ন অঞ্চলে আগামী শনিবার পর্যন্ত ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মদিনা এবং মক্কা, রিয়াদ, শারকিয়া, আসির, নাজরান এবং জিজানের কিছু অংশে মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে।
গতকাল বুধবার সরকারি সংস্থাটি জানায়, গ্রীষ্মমন্ডলীয় নিম্নচাপের সঙ্গে যুক্ত মেঘের গঠন এবং প্রসারের কারণে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে।
ওমানে ভারী বৃষ্টিপাতের কারণে আগামী দুই দিনের মধ্যে আকস্মিক বন্যা দেখা দিতে পারে। দেশটির আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।


কাতারের সিভিল এভিয়েশন অথরিটি জানায়, কাতারের বিভিন্ন জায়গায় শুক্রবার বৃষ্টিপাত হয়েছে। সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা আলদায়েনে।

সৌদি আরবের পবিত্র নগরী মক্কায় স্থানীয় সময় বৃহস্পতিবার ভারী বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টির প্রভাবে মক্কা ও আশপাশের অঞ্চলে দেখা দিয়েছে আকস্মিক বন্যা।

আল হাজর পর্বতমালা এবং আশপাশের অঞ্চল জুড়ে ৬ থেকে ৯ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে। এই বৃষ্টিপাতে ওই সব অঞ্চলে আকস্মিক বন্যার শঙ্কা রয়েছে।
